সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ককটেল বিস্ফোরণ

হবিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় ককটেল বিস্ফোরণ করেছে বিএনপি নেতাকর্মীরা। এ সময় শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

শনিবার রাত সাড়ে ৮টা থেকে এসব ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ অবস্থায় শহরজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টায় শহরের সবুজবাগ এলাকায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তখন খবর ছড়িয়ে পড়ে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপি নেতাকর্মীরা রাস্তায় আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয় এবং বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

অপরদিকে বাণিজ্যিক এলাকায় একটি সিএনজি অটোরিকশা ভাঙচুর করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ শায়েস্তানগর এলাকায় অবস্থান করছিল।

হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, হঠাৎ করেই বিএনপি নেতাকর্মীরা দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটাতে থাকে। তারা ২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। তবে বিভিন্ন স্থানে ঘটনাগুলো ঘটায় কোন পুলিশ আহত আছে কি-না তা এখনই বলা যাচ্ছেনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102