বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

সংরক্ষিত আসনের এমপি হতে চান অপু

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৩১৭ এই পর্যন্ত দেখেছেন

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন অভিনেত্রী অপু বিশ্বাস। পাশাপাশি এবারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হওয়ার আশা প্রকাশ করেছেন তিনি।

গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংরক্ষিত মহিলা আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলাম। এবারও মনোনয়ন কিনতে চাই।

তিনি বলেন, ‘সবাই জানেন আমি মনে-প্রাণে আওয়ামী লীগ ধারণ করি। সে কারণেই সংরক্ষিত আসনের মনোনয়ন চাই। আমার বিশ্বাস, এই দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে।

অপু বিশ্বাস বলেন, ‘জণগণের জন্য অবশ্যই কাজ করব, সাংবাদিকদের জন্য আমি অনেক কিছু করতে চাই, যদি সুযোগ পাই।

এর আগে, সংসদ সদস্য হওয়ার ইচ্ছা প্রকাশ করে অপু বলেছিলেন, ‘এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে।’

এদিকে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত অভিনেতা ফেরদৌস আহমেদ। মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার। আর সেই প্রচারণায় হাজির থাকছেন অপু বিশ্বাসও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102