সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

মৌলভীবাজারে

নৌকা প্রার্থীর নির্বাচনী সমাবেশে লোকে লোকারণ্য

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৩৩৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার-রাজনগর) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমানের সর্বশেষ নির্বাচনী জনসভায় কয়েকহাজার মানুষের উপস্থিতিতে জনস্রোত সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার ৪ জানুয়ারি বিকেল ৩টার দিকে শহরের সাইফুর রহমান সড়কের চৌমুহনা এলাকায় শুরু হয় এই সমাবেশ। এতে সদর উপজেলার ১২টি ও রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নসহ দূরদূরান্ত থেকে নৌকার কর্মী ও সমর্থকরা নির্বাচনী ওই জনসভায় অংশ নেন। সমাবেশে আগামী দিনে মৌলভীবাজার ও রাজনগরের অভুতপূর্ব উন্নয়নের প্রতিশ্রুতিসহ নৌকায় ভোট চেয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। অনুষ্ঠানে তার নির্বাচনী ইসতেহার বিতরণ করা হয়।

mzamin

জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মসুদ আহমদ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি) সুয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান, যুক্তরাজ্য প্রবাসী সাহাব উদ্দিন সাবুলসহ বেশ কয়েকজন প্রবাসী ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে বাবার প্রতি সমর্থন ও ভোট চেয়ে ইংরেজিতে বক্তব্য রাখেন নৌকা প্রার্থী জিল্লুর রহমান এর মেয়ে জারিন তাসনিম অবন্তীও।

এর আগে দুপুর ১২টা থেকে নির্বাচনী সর্বশেষ ওই জনসভা শুরু হওয়ার পূর্ব ঘোষিত সূচি থাকলেও সমাবেশ শুরু হয় বিকেল সাড়ে ৩টার দিকে। সমাবেশকে কেন্দ্র করে চৌমুহনাসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে সমাবেশস্থল সাইফুর রহমান সড়কের চৌমুহনা এলাকার ম্যানেজার স্টলের সামনে মূল মঞ্চ নির্মাণ হওয়ায় বুধবার রাত থেকেই ওই সড়কে বন্ধ থাকে যানচলাচল। সমাবেশেকে কেন্দ্র করে যেকোন ধরণের অপ্রীতিকর  পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতেও দেখা গেছে। সড়কে টহল দিতে দেখা যায় বিজিবিকেও।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102