বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মা-মেয়ে নিহত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

সৌদি আরবে ওমরাহ পালন করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশি মা ও মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন, নুর জাহান (৪৭) ও তার শিশুকন্যা আমিরাহ জাহান (১৩)। নিহতদের গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া এলাকায়। সোমবার রিয়াদ-মক্কা সড়কের সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ব্যবসায়ী নুরুল আলম গত সোমবার (১ জানুয়ারি) পরিবার নিয়ে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে আবুধাবি থেকে সৌদি আরবের মক্কায় যাচ্ছিলেন। পথে বিকেল ৫টার সময় রিয়াদ থেকে মক্কায় যাওয়ার পথে হঠাৎ গাড়ির একটি চাকা খুলে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হোন দুটি গাড়ির মধ্যে একটিতে থাকা ৭ সদস্য। স্থানীয় পুলিশের সহায়তায় তাদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জানুয়ারি) পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়। আহত পরিবারের বাকি সদস্যরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102