রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

ইরানের প্রেসিডেন্টকে এরদোগানের ফোন

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

ইরানের প্রয়াত সেনা কর্মকর্তা জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বোমা হামলার পর বুধবার রাতে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ফোন করে সহমর্মীতা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

এ সময় রাইসি এরদোগানকে বলেন, ইরানে ওই ভয়াবহ বোমা হামলার ঘটনায় ইসরায়েল দায়ী। এ হামলায় প্রাণ গেছে শতাধিক নিরীহ মানুষের।

এ সময় রাইসি আরো বলেন, এ নৃশংসতার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। খবর ইরনা ও আল জাজিরার।

তিনি বলেন, আমি ইহুদিবাদী শাসকগোষ্ঠীকে সতর্ক করে দিচ্ছি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই অপরাধের মূল্য তোমাদের দিতেই হবে। যে অপরাধ তোমরা করেছো তার জন্য একদিন অবশ্যই অনুশোচনা করবে।

এদিকে, নিহতদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। কেরমান প্রদেশে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১০৩ জন। আহত আরও ২১১ জন।

মূলত, বুধবার (৩ জানুয়ারি) ছিল আলোচিত সেনা কর্মকর্তার জেনারেল কাশেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ইরানের কেরমান প্রদেশে সোলাইমানির মাজারে অনুষ্ঠিত হয় বিশেষ সভা।

এতে যোগ দেন হাজার হাজার মানুষ। আলোচনা চলাকালে হঠাৎ বিস্ফোরিত হয় প্রথম বোমা। এর কিছুক্ষণ পর বিস্ফোরণ ঘটানো হয় দ্বিতীয় বোমাটির। এতে শতাধিক সাধারণ মানুষ হতাহত হয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102