বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

প্রাথমিকের ছুটি বাড়ল ১৬ দিন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১ জানুয়ারি, ২০২৪
  • ৩২৩ এই পর্যন্ত দেখেছেন

প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে ৬০ দিন থেকে ৭৬ দিন করা হয়েছে। রবিবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করেছে।

এর আগে গত ২১ ডিসেম্বর ছুটির তালিকা প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই তালিকায় দেখা যায়, ২০২৪ সালে মাধ্যমিকের চেয়ে প্রাথমিকের ছুটি কম হওয়ায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। সমালোচনার প্রেক্ষিতে ছুটি বাড়ানো হলো। ওই তালিকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ছিলো ৬০ দিন।

আগের ও পরের ছুটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, প্রথম তালিকায় মোট ছুটি ছিল ৬০ দিন। পরে সেই ছুটি বাড়িয়ে ৭৬ দিন করা হয়েছে। পবিত্র রমজান, বঙ্গবন্ধুর জন্ম দিবস, স্বাধীনতা দিবস, শব-ই-কদর, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষসহ টানা ২১ দিন ছুটি ছিল প্রথম তালিকায়। সেখানে ছুটি বাড়িয়ে ২৯ দিন করা হয়েছে।

 

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি সাতদিন থেকে বাড়িয়ে ১৪দিন, দুর্গাপূজার ছুটি পাঁচদিনের জায়গায় সাতদিন করা হয়েছে। এছাড়া, শীতকালীন অবকাশ একদিন বাড়িয়ে ১১ দিন করেছে অধিদপ্তর।

অন্যদিকে, ২০ জুলাইয়ের আষাঢ়ি পূর্ণিমা, ২ অক্টোবরের শুভ মহালয়ার একদিন করে দুটি ছুটি বাতিল করা হয়েছে। সবমিলিয়ে ১৬ দিনের ছুটি সমন্বয় করে মাধ্যমিক ও প্রাথমিকে ৭৬ দিন বাৎসরিক ছুটি রেখে তালিকা প্রকাশ করেছে অধিদপ্তর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102