সন্দীপনা কেন্দ্রীয় সংসদের সঙ্গীত, নাটক, আবৃত্তি, চারুকলা, নৃত্য ও লোককলা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত বিজয়ের মাসব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান শনিবার (৩০ ডিসেম্বর) আগ্রাবাদ নিপ্পন একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক, খ্যাতিমান ভাস্কর ডি.কে. দাশ মামুন।
সংগঠনের কার্যকরী সভাপতি লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ইউ.এস.টি.সি’র সাবেক উপাচার্য ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অনারারী কনসাল জেনারেল অব জাপান বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ নুরুল ইসলাম, যুদ্ধকালিন রেকি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, সমাজ ও সংস্কৃতি অনুভাবক মোহাম্মদ হোসেন, সংগঠক নিবেদিতা আচার্য। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাট্য ব্যক্তিত্ব শেখ শওকত ইকবাল, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা রাখাল চন্দ্র ঘোষ, সাংবাদিক মুকুল সিকদার, সংগঠক তাজুল ইসলাম রাজু, মো: মাসুম চৌধুরী, মো: ফরহাদ হোসেন, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, চলচ্চিত্র অভিনেতা মোহাম্মদ জাবের হোসেন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগীত ও আবৃত্তি পরিবেশ করেন শিল্পী ডাঃ শিউলি চৌধুরী, শিল্পী সমীর চন্দ্র সেন, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী বৃষ্টি দাশ, মৈত্রী আচার্য, শিল্পী পম্পি দাশ, জ্যোতি শর্মা, সঞ্চিতা দাশ, বিথি সিংহ, অরিত্র মজুমদার ও মুসলিম আলী জনি প্রমুখ।