শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

স্টকহোমে প্রবাসী দিবস উদযাপন

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’ প্রতিপাদ্যের আলোকে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রবাসী দিবস-২০২৩ উদযাপন করেছে স্টকহোমে অবস্থিত বাংলাদেশি দূতাবাস।

দিবসটি উপলক্ষে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী এবং সুইডেন, নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণীসমূহ পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা। এরপর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান বক্তব্যের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রদূত বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে প্রবাসী বাংলাদেশিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন এবং বাংলাদশের স্বাধীনতার পক্ষে বিদেশের মাটিতে জনমত সৃষ্টি করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহযোগিতা ও অবদান অনস্বীকার্য। প্রবাসীদের হাত ধরেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশে পরিণত হবে।’

অনুষ্ঠানের পরবর্তী অংশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশিরা গান, নাচ, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102