শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

মৃত্যুর ৪০ মিনিট পর জেগে উঠলেন ব্রিটিশ নারী

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তিনি মৃত। ‘ক্লিনিকিালি ডেড’ থাকার ৪০ মিনিট পর চোখ মেলে তাকান। অস্বাভাবিক এইা ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ার। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ব্রিটিশ ওই নারীর নাম ক্রিস্টি বোরটেফট। তিন সন্তানের এই মাকে হঠাৎ অচেতন অবস্থায় সোফায় পাওয়া যায়। ‘মৃত’ ঘোষণার পরও ডাক্তাররা চেষ্টা চালিয়ে যান। প্রায় ৪০ মিনিট পর চোখ খুলে তাকান তিনি। জানান এই সময়ে তার অভিজ্ঞতার কথা।

জেগে ওঠার পর তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যায়। তার ভাইটালগুলোও ঠিকঠাক কাজ করছিল বলে জানান চিকিৎসকরা।

ক্রিস্টি বলেন, তিনি অচেতন অবস্থায় তার বন্ধুকে দেখতে পান। সে তাকে বলছিল যে তাকে ফিরে যেতে হবে। কিন্তু ক্রিস্টি বলছিলেন তার শরীর ভেঙে পড়ছে। তার ফিরে যাওয়া সম্ভব না। তবে বন্ধু বারবার তাকে জোর করছিল। এবং একটা সময় চোখ খুলে সব দেখতে পান তিনি।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102