বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

রাসেল সভাপতি, পাবেল সম্পাদক

হবিগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ প্রেস ক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকালে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কমিটি ঘোষণা করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির। ২০২৪ সালের কমিটিতে চ্যানেল টোয়েন্টিফোর ও দৈনিক সমকালের হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীকে সভাপতি ও দৈনিক ঢাকা টাইমস্‌-এর স্টাফ রিপোর্টার আবু হাসিব খান চৌধুরী পাবেলকে সাধারণ সম্পাদক করা হয়।

এ ছাড়া কমিটির সদস্যরা হলেন- সহ-সভাপতি মঈনুল হাসান চৌধুরী টিপু, সহ-সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম কহিনুর, দপ্তর ও প্রকাশনা সম্পাদক কাউছার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএ আজিজ সেলিম।

সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, সাইদুজ্জামান জাহির, আলমগীর খান, শাকিল চৌধুরী, শ্রীকান্ত গোপ, এমদাদুল ইসলাম সোহেল, মোহাম্মদ নাহিজ, প্রদীপ দাস সাগর। এদিকে নবীগঞ্জ প্রেস ক্লাব নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এমএ বাছিত ১৩ এবং এমএ আহমদ আজাদ ১৩ ভোট পান। সমপরিমাণ ভোট হওয়ায় জটিলতা দেখা দেয়। পরে উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান, প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, ছনি চৌধুরীর মধ্যস্থায় সভাপতি পদে এমএ আহমদ আজাদকে মেনে নেয়া হয়। নির্বাচনে বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন স্থানীয় দৈনিক হবিগঞ্জ সময়ের প্রকাশক ও ভোরের ডাক প্রতিনিধি সেলিম তালুকদার।

সহ-সভাপতি এমএ মুহিত, যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, অর্থ সম্পাদক শওকত আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির ৮জন সদস্য ভোটে বিজয়ী হন। গঠনতন্ত্র মোতাবেক আরও ২জন সদস্য সংযুক্ত করে ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ২০২৪ মেয়াদে দায়িত্ব পালন করবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মো. নাহিজ, সাবেক সভাপতি ফজলুর রহমান, রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক প্রদীপ দাস সাগর, শাকিল চৌধুরী।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102