

ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক ও ছাতক লাইম ষ্টোন সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীকে এফবিসিসিআই ল্যান্ড পোর্ট মিনিস্ট্রি’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) এফবিসিসিআই এর জেনারেল সেক্রেটারী মোহাম্মদ আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরীকে ল্যান্ড পোর্ট মিনিস্ট্রি’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত করার বিষয়টি অবগত করা হয়। তিনি আগামী ২০২৫ সাল পর্যন্ত এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।
আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী এফবিসিসিআই ল্যান্ড পোর্ট মিনিস্ট্রি’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় ছাতক লাইমস্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লাইয়ার্স গ্রুপের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা, সালিশ ব্যক্তিত্ব মৃত আরজ মিয়া চৌধুরীর কনিষ্ঠ পুত্র এবং ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ও সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শামীম আহমদ চৌধুরীর অনুজ।