

যুক্তরাজ্য আওয়ামীলীগ রচডেল শাখার উদ্যোগে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য রচডেল আওয়ামীলীগের নেতা সৈয়দ সাইফুল ইসলাম সুমিত , রচডেল যুবলীগ সভাপতি মঈনুল ইসলাম,রচডেল আওয়ামীলীগ নেতা বাবুল খান ,আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী সামীম মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এর বাংলাদেশ গমন উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
রচডেল আওয়ামীলীগ এর সহ সভাপতি এম এ বাসিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এমসি কলেজের সাবেক ভিপি ম্যানচেস্টার আওয়ামী লীগ নেতা সৈয়দ মুজিব রহমান, সোহেল মিয়া ,আবদাল মিয়া, কালাম মিয়া, ছাকন মিয়া, দিলশাদ মিয়া, বশর মিয়া, সাবেক কাউন্সিলার ফারুক আলী , রানা মিয়া সুমন মিয়া , সৈয়দ সাইফুল ইসলাম সুমিত , মঈনুল ইসলাম, বাবুল খান ও সামীম মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা “উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে জাতির জনক বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা বিনির্মাণে মানণীয় প্রধাণমন্ত্রীর ডিজিটাল বাংলার আলোর মিছিল তথা স্মার্ট বাংলাদেশ গড়ার দীপ্ত শপথে আগামী ৭ ই জানুয়ারির নির্বাচনে স্বাধীনতা, অস্প্রদায়িকতা ও উন্নয়নের প্রতীক”নৌকায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন।