শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা জানাতে অভ্যর্থনা লাউঞ্জ

ষ্টাফ রিপোর্টার
  • খবর আপডেট সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ এই পর্যন্ত দেখেছেন

৭ জানুয়ারি অনুষ্ঠিতবয বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে আগত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের প্রতিনিধিদের জন্য ইমিগ্রেশন এলাকার ঠিক আগে লাউঞ্জটি স্থাপন করা হয়েছে। আগত প্রতিনিধিদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং হোস্ট কর্মকর্তারা প্রস্তুত থাকবে।

যেকোনো অতিরিক্ত তথ্যের জন্য অগ্রহীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মাসুম বিল্লাহর সঙ্গে ই-মেইল: pro@mofa.gov.bd  এবং মোবাইল +৮৮০১৭৫৪-০৬৮৫২০-এ যোগাযোগ করতে পারেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102