সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

সিলেট ২ (বিশ্বনাথ - ওসমানীনগর) আসনে আওয়ামীলীগ মনোনীত

শফিকুর রহমান চৌধুরীর সর্মথনে লন্ডনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

৭ই জানুয়ারি বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ২ (বিশ্বনাথ – ওসমানীনগর) আসনে স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্ট্রা, সফল প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার মনোনীত আস্থাভাজন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর সর্মথনে পূর্বলন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর )  পূর্বলন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে যুক্তরাজ্য প্রবাসী উমরপুর ইউনিয়নবাসীর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মো: মকবুল মিয়া কোরআন তেলায়াত করেন এবং বিজয় দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন,শফিকুর রহমান চৌধুরী এমন এক রাজনীতিবিদ যিনি এমপি থাকা অবস্থান পরপর দুইবার দলের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। তাঁর এই ত্যাগের কারণে গত ১০টি বছর বিশ্বনাথ-ওসমানীনগরে আওয়ামী লীগের দলীয় এমপি ছিলো না।যার কারণে এ আসনটি দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিলো।এলাকার উন্নয়নে শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করার জন্য বক্তাগণ আহ্ববান জানান।

প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব কাউন্সিলর উসমান গনির সভাপতিত্বে, বদরুজ্জামান চৌধুরী ও শাহ বেলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদেন করেন প্রবীন রাজনীতিবিদ মুক্তিযোদ্ধের সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাপ্তাহিক জনমতের সম্পাদক সৈয়দ নাহাস পাশা, সাবেক কাউন্সিলর স্পিকার আহবাব হোসেন, আনসার আহমেদ উল্লাহ, কেবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন, নর্থ হ্যামটন আওয়ামী লীগের সভাপতি এম এ রউফ, ময়নুর রহমান বাবুল, মানিক খান, মাহমুদ আলী, আনোয়ার মিয়া, আনা মিয়া, হিফজুর রহমান,মাসুক মিয়া, হারুনুর রশীদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী হেলাল, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল আহমেদ খান, আব্দুল বাছির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হামিদ,আজাদ আলী চৌধুরী, আনছার মিয়া, সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, মো:সাজিদুর রহমান, আলহ্বাজ মো:ওয়াহিদ মিয়া, মামুন কামাল চৌধুরী, বদরুদুজ্জামান চৌধুরী, হারুনুর রশীদ, আব্দুর রহিম বাবুল, নজমুল ইসলাম, সোহেল আহমেদ, মো:আরিফুল ইসলাম, শামসুল ইসলাম, মো:শাহ জাহান, কাজী জাফর, কামরুল ইসলাম রাসেল, মো:খালিছ আহমেদ, মাহফুজুর রহমান, মো:শাহেন মিয়া,অধ্যাপক সাহেদ রহমান,মো:ছালেহ আহমেদ, মো:আশরাফুল হুদা, লিমন মিয়া, জাকির আহমেদ, জাবের আহমদ, ফজলু মিয়া প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102