সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

সিলেট থেকে মদীনায় সরাসরি ফ্লাইট শুরু

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ এই পর্যন্ত দেখেছেন

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর  থেকে সৌদি আরবের মদীনায় সরাসরি ফ্লাইট চলাচল শুরু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মদীনার উদ্দেশে ছেড়ে যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৭ ফ্লাইটটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ বাদশাহ ফাহাদ জানান সরাসরি এ ফ্লাইটে সিলেটের ১৭৫ জনসহ মোট ২৬৮ যাত্রী রয়েছেন, যাদের অধিকাংশই ওমরাহ পালন করতে যাচ্ছেন। ওমরাহ পালনকারী যাত্রীদের সুবিধা বিবেচনায় এখন থেকে সপ্তাহের প্রতি বুধবার সিলেট থেকে মদীনায় এবং বৃহস্পতিবার মদীনা থেকে সিলেটে সরাসরি বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে ২০২২ সালের ২৪ অক্টোবর সিলেট-জেদ্দা সরাসরি ফ্লাইট চালু হয়। ফ্লাইট চালু উপলক্ষে ওমরাহ যাত্রীদের নিয়ে বুধবার সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর লাউঞ্জে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ, বিমানের সিলেট জেলা ম্যানেজার মোহাম্মদ বাদশাহ ফাহাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, সিলেট থেকে জেদ্দায় আগেই সরাসরি ফ্লাইট চালু হয়েছে। প্রতি সোমবার সিলেট থেকে জেদ্দায় ফ্লাইট রয়েছে, যা মঙ্গলবার সরাসরি সিলেটে ফিরছে। অন্যদিকে, বুধবার সিলেট থেকে মদীনায় সরাসরি ফ্লাইট যাবে এবং বৃহস্পতিবার ফিরবে। এতে সিলেটের যারা ওমরাহ পালনে যাবেন তারা চাইলে এক সপ্তাহের মধ্যে ওমরাহ সম্পন্ন করে দেশে ফিরতে পারবেন।

অপরদিকে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকে জেদ্দা রুটে যুক্ত হচ্ছে আরেকটি ফ্লাইট। অর্থাৎ সপ্তাহে বিমানের দু’টি ফ্লাইট সরাসরি সিলেট থেকে জেদ্দা এবং একটি ফ্লাইট মদীনায় যাবে।

এফবিসিসিআই-এর সাবেক পরিচালক খন্দকার সিপার আহমদ বলেন, সৌদি আরবের মদীনায় সরাসরি ফ্লাইটের সাথে ধর্মীয় আবেগ জড়িত। এটি শুরু হলে সিলেট অঞ্চলের যাত্রীদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, সিলেট থেকে সরাসরি মদীনায় ফ্লাইট পরিচালনা একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এর ফলে কম সময়ে সিলেটের ধর্মপ্রাণ মুসল্লিরা ওমরাহ পালন করতে পারবেন।

হজ্ব এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের সভাপতি জহিরুল কবির চৌধুরী শীরু জানান, মদীনায় সরাসরি ফ্লাইট চালু করা ছিল আমাদের দীর্ঘদিনের দাবি। যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামীতে এ ফ্লাইটের পরিধি আরো বিস্তৃত করার দাবী জানান তিনি।

সুত্রঃ বাসস

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102