সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

বিট পুলিশিং সভায় সিলেট পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা৷

সংসদ নির্বাচনে অপ্রীতিকর ও নাশকতামুলক ঘঠনা রুধে সকলকে সতর্ক থাকার আহ্বান

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার  আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে  ইউপি  বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাসুক আলীর সভাপতিত্বে ও নবীগঞ্জ থানার এস আই জাহাঙ্গীর আলমের পরিচালনায় মত  বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) রেঞ্জ ডি আই জি’র কার্যালয় সিলেট  মোঃ জেদান আল মুসা৷  বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ  বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল খায়ের, নবীগঞ্জ থানার ওসি (অপারেশন) দিলীপ কান্ত নাথ,আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলাওর হোসেন, আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক লুৎফর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুহুল আমিন, উক্ত কলেজের ইংরেজী প্রভাষক ফাতেমা মোতালেব তালুকদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, সাংবাদিক এম মুজিবুর রহমান, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়িক সমিতির সভাপতি নুরুল হক, আউশকান্দি সিএনজি অটোরিকশা শ্রমিক সমিতির সভাপতি দিলশাদ মিয়া,আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, ইউপি সদস্য সহ আরো অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন নবীগঞ্জের সিনিয়র সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, বুলবুল আহমেদ, বদরুল ইসলাম, ইউপি সদস্য সিজিল ইসলাম সেজলু, সাইদুর রহমান, মো: সাহেল মিয়া,ইকবাল হোসেন,ছয়ফর মিয়া, আমিনুল ইসলাম নোমান, নোমান সরকার, আব্দুর রকিব, আব্দুল জব্বার, ফুল মিয়া, আউশকান্দি বাজার হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: রুহেল মিয়া, সেকেল মিয়া সহ আরো বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিলেট পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ডি আই জি মোঃ জেদান আল মুসা তার বক্তব্যে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা নাশকতা কেউ ঘটাতে না পারে, সেদিকে সবাই সর্তক থাকতে হবে। এমনকি ভোট কেন্দ্রে শান্তি পূর্ণ ভাবে ভোটাররা তাদের ভোট দিতে পারেন সেদিকেও খেযাল রাখতে হবে৷  তিনি আরো বলেন,বিট পুলিশিং সেবার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছেন, দেশের প্রতিটি থানায় বিট পুলিশিং সেবা কার্যক্রম চালু করার মধ্য দিয়ে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। এ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় প্রতিটি ইউনিয়নে সাধারণ  মানুষ উপকৃত হচ্ছেন।
পাশাপাশি থানায় এসে সাধারণ মানুষ সেবা পাচ্ছেন কিনা সে বিষয়েও আমরা নিয়মিত মনিটরিং করে যাচ্ছি।
আপনাদের সন্তান কোথায় যাচ্ছে, কি করছে, তা সব সময় খোঁজ খবর রাখতে হবে। শুধু স্কুল, কলেজ বা মাদ্রাসায় পাঠালেই হবে না। তারা সঠিক ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে কি না তারও খোঁজ খবর রাখতে হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বজায রাখতে হলে  একা সম্ভব নয়, সবাই মিলে সন্ত্রাস, মাদক ও রাষ্ট্র বিরোধী  কাজে যারা জড়িত তাদেরকে চিহ্নিত  করে আইনের আওতায় আনতে হবে। এতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন৷

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102