পঞ্চগড় -১ (তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী) নির্বাচনী আসনে আওয়ামীলীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিধাদ্বন্দ ভুলে তেতুলিয়ায় উপজেলা আওয়ামীলীগ ও তার সকলে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে জনসভা করলেন।
সোমবার (২৫ ডিসেম্বর) ভজনপুর ইউনিয়নের বাজার সংলগ্ন স্কুল মাঠে এক বিশাল জনসভায় জেলার সর্বস্তরের নেতাকর্মী একত্রিত এ নাঈমুজ্জামান ভূইয়া কে কাছে পেয়ে সর্বস্তরের জনগণ আবেগে একসঙ্গে নৌকা মার্কাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করার জন্য স্লোগান দিতে থাকেন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান একজন যোগ্য ব্যাক্তির হাতে নৌকার পাল তুলে দেওয়ার জন্য। ৭ জানুয়ারি জনগন দেখিয়ে দেবে কিভাবে নৌকার বিজয় হয় । ৯৮% ভোট নৌকার পক্ষে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী ঘোষণা করবেন জনগন।
স্থানীয় গণ্যমান্য মুরব্বিদের সমন্বয়ে স্থানীয় শিক্ষক মজিবর রহমানে এর সভাপতিত্বে স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলে উপস্থিত হন। দীর্ঘদিন প্রতীক্ষার পর এ নাঈমুজ্জামান ভূইয়াকে প্রার্থী হিসেবে কাছে পেয়ে মানুষের ডাল আর সামলাতে পারে না। জেলা ও উপজেলা বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তার অঙ্গসংগঠনের নেতারা এ জনসভায় বক্তব্য দেন।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কেন্দীয় কৃষকলীগ কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন, সাবেক সংসদ সদস্য মোছাঃ ফরিদা আক্তার হিরা, দেবনগর চেয়ারম্যান ও কৃষকলীগ সভাপতি মোঃ সোলেমান আলী, আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাাদক আবু সারোয়ার বকুল, জেলা সাংগঠনিক সম্পাাদক আরিফুল ইসলাম পল্লব, জেলা আওয়ামীলীগ নেতা আইন বিষয়ক সম্পাাদক এ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, জেলা সহ সভাপতি আবু তোয়াবুর রহমান, থানা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, সহ সভাপতি জুলফিকার আলী, আওয়ামীলীগের যুগ্ন সম্পাাদক সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাছেত, যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী, আলিমু রাজি, যুগ্ন সম্পাাদক আতাউর রহমান, রেজাউল করিম বিপ্লব,
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল সহ নেতা কর্মী সমর্থকরা।