ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মক্তিরগাঁও ও শিমুলতলা অষ্টগ্রামবাসীর উদ্দ্যোগে কালারুকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল হকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল কাদির তালুকদারের পরিচালনা, স্থানীয় শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ঈগল পাখি” মার্কার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী শামীম আহমদ চৌধুরী। এছাড়াও অন্যান্যর মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ ও ছাতক উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, যুক্তরাজ্য আওয়ামীলীগের কিথলী শাখার সাধারণ সম্পাদক আসক আলী, ছাতক সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আওয়ামীলীগ নেতা ফকর উদ্দিন স্বপন, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, আব্দুল মুকিত নেরাই, আরশ আলী, রনজিত দাস, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম, শেখ আরাফাত সেলিম, কামাল মিয়া, ছাতক উপজেলা যুবলীগ নেতা মিসবাহ আহমদ মিছহাক, নিজাম মিয়া, জেলা ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান, জাকির হোসেন, লায়েক মিয়া, গয়াছ আহমদ, বাহার উদ্দিন, কালা মিয়া, আলাল মিয়াসহ স্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা বতর্মান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন যে প্রধানমন্ত্রী সকলের জন্য নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন তাই সুনামগঞ্জ-৫ আসনের ছাতক-দোয়ারার এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী ৭ই জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর ঈগল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে এবং তারা উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে ঈগল মার্কার জন্য কাজ করার আহ্বান জানান।