বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেতুলিয়ায় যথাযথ মর্যাদায় বড়দিন উদযাপিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন
তেতুলিয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’ উদযাপন করা হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকালে উপাসনালয়গুলোতে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় যিশুর মহাকীর্তনের পর প্রার্থনায় জগতে শান্তি আর মানুষে মানুষে সম্প্রীতি কামনা করা হয়।
তেতুলিয়া উপজেলার সাদ্ধী সিসিলিয়া গির্জা, ময়নাগুড়ি কামাত পাড়া গির্জা,কালদাস পাড়া বালাবাড়ি গির্জা,সংকট পাড়া গির্জা,দর্জিপাড়া গির্জা, টি ক্যাথলিক গির্জায় বড়দিনের প্রার্থনা অনুষ্ঠিত হয়।
বড়দিন উপলক্ষে বর্ণিল আলোকসজ্জা আর ফুল দিয়ে সাজানো হয় গির্জাগুলো। এছাড়া উপজেলার  বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জাগুলোতে বড়দিনের প্রার্থনার আয়োজন করা হয়। খ্রিস্টান ধর্মের সব বয়সী মানুষ এসব গির্জায় গিয়ে প্রার্থনায় অংশ নেন।
সকালে তেতুলিয়ায় বুড়াবুড়ি  কালদাস পাড়া বালাবাড়ি গির্জা
এলাকার উত্তম মেষপালক ক্যাথিড্রালে বিশেষ প্রার্থনা করা হয়। এর আগে সেখানে যিশু খ্রিস্টের মহিমা ও তাঁর ক্ষমার গুণ তুলে ধরেন তেতুলিয়ায় ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সুন্দর মনের মানুষ হিসেবে বেঁচে থাকার আহ্বান জানান তিনি। প্রার্থনা শেষে সেখানে যিশুর জন্মদিনের কেক কাটা হয়।
এর আগে রবিবার রাত থেকেই খ্রিস্টান ধর্মাবলাম্বীদের বাড়িতে বাড়িতে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। রোববার সকালে বড়দিনের বিশেষ প্রার্থনা ছাড়াও অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102