বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

সিলেটে

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

সিলেটে এনআরবি ব্যাংক সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান সাব্বির চৌধুরীর পৃষ্ঠপোষকতায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ এশা ইসলামটুল সমাজ কল্যাণ সংস্থার কার্যালয়ে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ইসলামটুল, আমনিয়া বাজার, এলাকার হতদরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতকালীন উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং পশ্চিম আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাছিন আহমদ মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বি সামাজিক ব্যক্তিত্ব মোঃ তৈয়ব আলী।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন সিলেট চট্টগ্রাম-ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আমিন আলী, সমাজসেবক ফয়জুর রহমান, মাষ্টার আবুল হুসেন, যুবলীগ নেতা মিছলু উদ্দিন।

সম্মানিত আলোচক ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের অন্যতম কর্মকর্তা তা‌জিদুর রহমান, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী, আব্দুল মালেক, শেলু বড়ুয়া, হাদিউল ইসলাম শাহরিয়ার, সীমান্ত বড়ুয়া জয়, সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

বক্তাগণ সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের এই মানবিক কার্যক্রমে সহায়তা করায় মানবতাবাদী ব্যক্তিত্ব সাব্বির চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102