সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

নবীগঞ্জ আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে

নির্বাচনের দায়িত্ব দেয়ার নামে উৎকোচ গ্রহনের অভিযোগ

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ এই পর্যন্ত দেখেছেন
প্রতিটি নির্বাচনে পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার সদস্যরা কটুর পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু তারাই যদি দায়িত্ব নিতে উৎকোচ দিতে হয়। এটা কেমন কথা!এমন ঘটনা ঘটেছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সনদপ্রাপ্ত ত্যাগী আনসার সদস্যদের ক্ষেত্রে।
নবীগঞ্জ উপজেলার তিনজন ভুক্তভোগী খায়রুল নেছা, সোহেনা,ও ছবুর মিয়া তারা পৃথক লিখিত অভিযোগ করেন-তাদের কাছ থেকে নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির অফিসার ফাতেমা খাতুন উৎকোচ নিয়েছেন। গত ১৫ অক্টোবর নবীগঞ্জ পৌর এলাকার রাজনগর গ্রামের হুসেন আলীর স্ত্রী খায়রুল নেছা হবিগঞ্জ জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্টের নিকট লিখিত অভিযোগ করেন তিনি একজন আনসার সদস্য। তার কাছে থেকে নবীগঞ্জ উপজেলা আনসার ভিডির কর্মকর্তা ফাতেমা খাতুন নির্বাচনের গ্রুপ দেয়ার নামে ২৫ হাজার টাকা উৎকোচ নিয়েছেন। ওই গ্রামের আলকাছ মিয়ার কন্যা সোহেনা আক্তার বিগত ২৮ নভেম্বর হবিগঞ্জ জেলা প্রশাসক নিকট লিখিত অভিযোগ করেন তার কাছ ও আনসার ভিডিপি অফিসার ফাতেমা খাতুন গ্রুপ দেয়ার নামে  ১০ হাজার টাকা উৎকোচ নিয়েছেন। তিনি আরো ১০ হাজার  টাকা না দিলে গ্রুপ কেটে দিবেন বলে হুমকি দেন। গত ১৯ ডিসেম্বর নবীগঞ্জ পৌর এলাকার কদ্দুছ মিয়ার পুত্র ছবুর মিয়া হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগে বলেন-তার কাছ থেকে নবীগঞ্জ  উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন উৎকোচ দাবি করেছেন। দাবিকৃত উৎকোচ পরিশোধ না করায় তাকে নির্বাচনের দায়িত্বে দিবেন না বলে জানান। তিনজনের পৃথক পৃথক লিখিত অভিযোহে তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও তাদের টাকা ফেরত পাবার দাবি রেখেছেন।
এব্যাপারে জানতে চাইলে নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন-তার বিরুদ্ধে যারা লিখিত অভিযোগ দিয়েছেন তাদেরকে তিনি চিনেন না এবং তাদের কাছ থেকে উৎকোচ নেয়ার প্রশ্নই উঠেনা।
অপরদিকে আনসার ভিডিপির কর্মকর্তার বিরুদ্ধে পৃথক পৃথক অভিযোগ দেয়ায় নবীগঞ্জের আনসার সদস্যসহ বিভিন্ন মহলে সমালোচনা চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102