বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

শেরপুর হাইওয়ে পুলিশ কতৃক ৩শ বস্তা ভারতীয় চিনিসহ ট্রাক আটক

এম আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ উপজেলার সীমান্ত বর্তী শেরপুর অর্থনৈতিক অঞ্চলের কাছে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে প্রায় ৩শ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে।
সিলেট জাফলং সীমান্ত দিয়ে  চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় চিনিসহ  ট্রাক  আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সিলেট জাফলং সীমান্ত  দিয়ে   চোরাইপথে আনা ভারতীয় চিনি ভর্তি একটি ১০ টনের  ট্রাক উপরে বালু দিয়ে নীচে চিনির বস্তা ভরপুর করে ঢাকায়  নিয়ে যাচ্ছিলো। রাত ১১টার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে  ট্রাকটি শেরপুরে হাইওয়ে পুলিশের কাছে আটক হয়।  পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ট্রাকে ভর্তি ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে। এসময় চিনির মালিক মানিক ও ট্রাক চালক কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই তারা, সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে  ভারতীয় চিনি কেনা বেচা করে আসছিলো।
শেরপুর হাইওয়ে পুলিশের  এস আই কাওসার আহমেদ  জানান, চোরাই চিনিসহ ট্রাক আটকের পর  ২শ ৪০ বস্তা ভারতীয় চিনি জব্দ করি এবং এ-সময় চালক ও মালিক পালিয়ে যায় । এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102