রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

ঢাবির ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) দুপুর থেকে শুরু হয়ে ভর্তি আবেদন শেষ হবে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে http://admission.eis.du.ac.bd আজ দুপুর ১২টা থেকে আবেদন করতে পারবেন। রোববার (১৭ ডিসেম্বর) অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।

মোস্তাফিজুর রহমান বলেন, আমরা এখনো অনুষদগুলোর ডিনদের থেকে ভর্তি নির্দেশিকার সার্কুলার পাইনি। তাই ওয়েবসাইট ওপেন করা যাচ্ছে না। নির্দেশিকা না দিলে শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে কোনো তথ্যই পাবে না। বিকেল নাগাদ এগুলো হাতে পাওয়ার কথা রয়েছে। আশা করি তারপর আমরা ওয়েবসাইট ওপেন করে দিতে পারব। আগামীকাল সোমবার থেকেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০৫০ টাকা। শিক্ষার্থীরা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী, রূপালীর যেকোন শাখায় টাকা জমা দিতে পারবেন। এছাড়া অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা বিকাশ, নগদসহ মোবাইলে লেনদেনকারী ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে টাকা জমা দিতে পারবেন।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৮ থেকে ২০২১ সন পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সনের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষায় ৪র্থ বিষয়সহ বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ব্যবসায় শিক্ষা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং চারুকলা ইউনিটের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

আগামী ২৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ (শুক্রবার) বিজ্ঞান ইউনিট এবং ৯ মার্চ (শনিবার) চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102