শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

নানা আয়োজনে ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস উদযাপিত

ঠাকুরগাও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার জাতীয় পতাকা উত্তোলন ও সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটি পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজপাড়াস্থ টাঙ্গন নদীর তীরে অবস্থিত অপরাজেয়-৭১ এ জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামীলীগ , ঠাকুরগাঁও প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন বেসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করা হয়।
অপরাজেয়-৭১ প্রাঙ্গন থেকে একটি বিজয় র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বীরমুক্তিযোদ্ধারা বেলুন ও পায়রা উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে, রক্তদান কর্মসূচি অনুষ্ঠানের উদ্বোধন করেন তারা। এছাড়া অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।এসময় মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্ম স্কাউটদের হাতে জাতীয় পতাকার ফ্লাগ তুলে দেন।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের আয়োজনে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আ’লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীরমুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র, ঠাকুরগাঁও  প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
বিকেলে বিজয়ের সুবর্ণজয়ন্তী, মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, উন্মুক্ত স্থানে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আতশবাজী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রোববার জেলা প্রশাসক বনাম জেলা ক্রীড়া সংস্থা একাদশের মধ্যে প্রীতি টি-২০ ক্রীকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102