শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

ফ্রান্সে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

ফ্রান্সে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। গতকাল দেশটির রাজধানী প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কাজী এহসানুল হকের সভাপতিত্বে এই দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীসহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দ্বিতীয় সচিব শারহাদ শাকিলের সঞ্চালনায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান এবং কমার্শিয়াল কাউন্সিলর মো. মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন ফ্রান্স আওয়ামী লীগের সহসভাপতি মনজুরুল আহসান সেলিম, সাংবাদিকইকবাল মোহাম্মদ জাফর, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক শায়েস্তা মিয়াসহ আরও অনেকে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের নেতারাসহ দূতাবাসের কর্মকর্তা এবং কর্মচারীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102