শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

হবিগঞ্জে ইজিবাইক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর)  দুপুরে উপজেলার চানভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার দূর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ইজিবাইক চালক তানিম আহমেদ (২৫), একই উপজেলার রামশ্রী আলাপুর গ্রামের আনেয়ার আলীর মেয়ে তামান্না আক্তার (১৪) ও দুর্গাপুর গ্রামের সমেদ মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪৫)। এছাড়া আহতরা হলেন- নিসফা বেগম (৩৮) ও হেনা আক্তারকে (১৬) হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুনারুঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিৎ কুমার দাস জানান, চুনারুঘাট থেকে নতুন ব্রিজের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রীরা আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ইজিবাইকচালক তানিম, তামান্না আক্তার ও সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, দুর্ঘটনাকবলিত ব্যাটারিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যান আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102