বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

নবীগঞ্জে নাশকতার মামলায় ৩ যুবদল কর্মী গ্রেপ্তার

এম,এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৯ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় তিন যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার সদরঘাট এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার কুর্শি ইউনিয়নের ঘোলডুবা গ্রামের আব্দুন নুরের ছেলে আব্দুর রকিব (৪২), বাউসা ইউনিয়নের ধুলচাতল গ্রামের তাজুদ মিয়ার ছেলে জুনেদ মিয়া (২২) ও মৃত নুর ইসলামের ছেলে তাহির মিয়া (২৫)।

তিন আসামির মধ্যে আব্দুর রকিব উপজেলা যুবদলের সাবেক সদস্য এবং জুনেদ মিয়া ও তাহির মিয়া বাউসা ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।গ্রেপ্তার অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) গৌতম সরকার।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, গত ৮ নভেম্বর রাত ১০টায় নবীগঞ্জ উপজেলার মিনাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মহাসড়কের ওপর গাড়ির টায়ারে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। পুলিশ সেখান থেকে চারটি পেট্রোল বোমা জব্দ করে। এ ঘটনায় দায়ের করা মামলায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102