বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

প্রতারক আরিফ অবশেষে পুলিশ হেফাজতে

হৃদয় মজুমদার, ঢাকা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩৪ এই পর্যন্ত দেখেছেন

প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা প্রতারক মোঃ আরিফুর রহমান আরিফ। মানুষের সাথে ভালো সুসম্পর্ক করে তারপর বিভিন্ন টেন্ডারের মালামাল ক্রয় করার করার কথা বলে প্রতারণার ফাঁদ তৈরি করে আরিফ।

সে এয়ারপোর্টের EM division 2 tender ID 772245 কাজ বাবদ ১৯ লক্ষ ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় ব্যবসায়ি ডালিম কুমার বড়ুয়ার কাছ থেকে।

ডালিমের অভিযোগের ভিত্তিতে  অবশেষে গতকাল ১২ ডিসেম্বর রাজধানীর খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রতারণার শিকার ডালিম কুমার বড়ুয়া বলেন, আমার থেকে টাকা নেওয়ার পরে সে আমার ফোন ঠিকমতো ধরে না এমন কোন খোঁজ খবর দেয় না প্রতারক আরিফ অবশেষে খিলগাঁও থানার সাব ইন্সপেক্টর মোহাম্মদ আজিজুল হক ভূঁইয়া দুই ঘন্টা অভিযান চালিয়ে প্রতারক আরিফকে গ্রেফতার করে। রাজধানীর সবুজবাগ থানার মধ্য বাসাবো এলাকার আব্দুল হাকিমের ছেলে আরিফুর রহমান আরিফ।

প্রতারক আরিফের নামে আরো ৪ লক্ষ টাকার চেক দিয়ে প্রতারণার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন মোহাম্মদ উজ্জল । তার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102