বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারার জনগনের ভালোবাসায় অবিভুত শামীম চৌধুরী

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৯২ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারা আসনের স্বতন্ত্র পদপ্রার্থী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য , সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী জনগন এর ভালোবাসায় এগিয়ে যাচ্ছেন। স্বতন্ত্র প্রার্থী শামীম চৌধুরী জনপ্রিয়তায় সবার শীর্ষে। ভোট দিবেন  ভোটাররা, ভোট দিবেন সাধারণ জনগন। আর সাধারণ জনগনের কাছে একটিই নাম শামীম আহমদ চৌধুরী। এমন অভিপ্রায় শামীম চৌধুরীর।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গণমাধ্যমকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম  মুয়াজ্জিন, দলীয় নেতাকর্মীসহ বীর মুক্তিযোদ্ধারা,ও আমার পাশে আছেন সবসময়। আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে জনগন তাদের পবিত্র আমানত ভোটের মাধ্যমে আগামী ৭ জানুয়ারী প্রমাণ দিবে। স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী বলেন, গুজব আর মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে জনগনের ভালোবাসা থেকে আমাকে দুরে রাখা যাবে না। জনগণ ভাল করে জানে কে কাজ করবে আর কে কাজ করবেনা। শুধুমাত্র জনপ্রিয়তা যাচাই করতে বাংলাদেশ আওয়ামী লীগ এর দলীয় সিদ্ধান্ত মোতাবেক এ নির্বাচনে আমার অংশ নেওয়া।
দল মার্কা দিয়েছে জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে প্রার্থী হিসেবে দায়িত্ব দিয়েছেন, এখন আগামী ৭ ই জানুয়ারী সুনামগঞ্জ-৫ আসনের ছাতক-দোয়ারার জনগন আমাকে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ছাতক-দোয়ারার এ আসনটি উপহার হিসাবে তুলে দিতে পারি, এটাই হবে আপনাদের সকলের পাওয়া, জনগনের ভালোবাসায় আমি সিক্ত, আমার সাথে যারা কাজ করবে দলীয় ভাবে তাদের কোনো প্রকার বাঁধা বিপত্তি নাই। রাজনীতি সহ যে কোন স্থানে প্রতিযোগীতা থাকবে এ নির্বাচনটাও তার ব্যাতিক্রম নয়। স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102