দেবীগন্জে বিশেষ অভিযানে ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।আটককৃত ব্যাবসায়ীর নাম আশরাফুল (৩২)।
সোমবার দেবীগঞ্জ থানার এসআই মো:ফারুক রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ দেবীগঞ্জ পৌরসভাধীন ৮ নং ওয়ার্ড এ কুমড়ারচর পাড়া গ্রামস্থ পলাতক আসামী আনোয়ার এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বাড়ির ভিতর থেকে ১৩০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মো:আশরাফুল (৩২), পিতা- আ:করিম, সাং-কলেজ পাড়া , থানা-দেবীগঞ্জ , জেলা -পঞ্চগড়কে ধৃত করেন। ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।