বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

ঠাকুরগাঁওয়ে বিজয় দিবস কাবাডি প্রতিযোগিতা শুরু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৬ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে মহান বিজয় দিবস কাবাডি (বালক ও বালিকা) প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে, ঠাকুরগাঁও জেলা পুলিশের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) ও প্রতিযোগিতার আহ্বায়ক মো: আসাদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (হিসাব ও অর্থ) লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকারসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সদস্য ও অংশগ্রহনকারী ৬টি টিমের খেলোয়াড়, কোচ ও শিক্ষকবৃন্দ।

প্রতিযোগিতায় জেলার ৫টি উপজেলা ও পৌরসভাসহ ৬টি টিমসহ (বালক-বালিকা) উভয় মিলে ১২টি টিম অংশ নেয়। উদ্বোধনী দিনে নক আউট পর্বের খেলায় ঠাকুরগাঁও সদর উপজেলা (বালক-বালিকা) টিম প্রতিদ্বন্দিতা করে রানীশংকৈল উপজেলা টিমের সাথে। অপর খেলায় পীরগঞ্জ উপজেলা টিম (বালক-বালিকা) প্রতিদ্বন্দিতা করে হরিপুর উপজেলা টিমের সাথে। বালিয়াডাঙ্গী উপজেলা টিম (বালক-বালিকা) তুমুলভাবে প্রতিদ্বন্দিতা করে ঠাকুরগাঁও পৌরসভা টিমের সাথে। আগামী শনিবার (১৬ ডিসেম্বর) প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102