বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত

হেলেনার বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৪১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে এবার চাঁদাবাজির মামলা করেছে আব্দুর রহমান তুহিন নামে এক সাংবাদিক। সোমবার পল্লবী থানায় বাদী হয়ে তিনি মামলাটি করেন।মামলার বাদী তুহিনের অভিযোগ, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি দেয়ার নামে হেলেনা ও তার সহযোগীরা আমার কাছে থেকে মোটা অংকের টাকা নিয়েছিলেন।

মামলায় জয়যাত্রার টিভির চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীর, জেনারেল ম্যানেজার হাজেরা, প্রধান বার্তা সম্পাদক কামরুজ্জামান আরিফ, কো-অর্ডিনেটর সানাউল্লাহ নুরী, স্টাফ রিপোর্টার মাহফুজ শাহরিয়ারসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, হেলেনাসহ জয়যাত্রার টিভির বেশ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

এর আগে ২৯ জুলাই (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। প্রায় সোয়া ৪ ঘণ্টার অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ক্যাসিনোর সরঞ্জাম ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়। এরপর রাত সোয়া ১২টার দিকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‌্যাব।ওইদিন রাতেই রাজধানীর মিরপুর-১১ নম্বরের এ ব্লকের ৩ নম্বর রোডে হেলেনার জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ করা হয়। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে হেলেনার বিরুদ্ধে পল্লবী থানায় একটি ও গুলশান থানায় ২টি মামলা করে। একটি মামলায় হেলেনা জাহাঙ্গীরকে ৩ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102