বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৯ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা পুলিশের মাসিক কল্যাণ এবং অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৯ ই ডিসেম্বর) পঞ্চগড় পুলিশ লাইন্স ড্রিল সেডে  মাসিক কল্যাণ সভা এবং পরবর্তীতে পুলিশ  অফিসের সম্মেলন কক্ষে নভেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা  অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় জেলা পুলিশ সুপার  এস, এম, সিরাজুল হুদা, পিপিএম এর সভাপতিত্ত্বে কল্যাণ সভায় পুলিশ সুপার জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা ধৈর্যের সাথে শোনেন এবং সমাধানের আশ্বাস ও দিক-নির্দেশনা প্রদান করেন। এছাড়া হরতাল, অবরোধে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
সভায় জেলায় কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের মধ্যে কর্মস্পৃহা ও কর্মচাঞ্চল্য বাড়ানোর লক্ষ্যে নভেম্বর মাসে অত্র জেলার বিভিন্ন  স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচন করেন এবং পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার।
বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের মধ্যে নভেম্বর মাসে
 বিশেষ পুরস্কার হিসেবে নির্বাচিত করা হয় অফিসার ইনচার্জ তেঁতুলিয়া মডেল থানা মোঃ আবু সাঈদ চৌধুরী।
শ্রেষ্ঠ  থানা হিসেবে পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় নির্বাচিত হন। শ্রেষ্ঠ এসআই অফিসার হিসেবে তেঁতুলিয়া মডেল থানার এসআই (নিরস্ত্র) তপন কুমার রায়, শ্রেষ্ঠ বিট অফিসার হিসেবে পঞ্চগড় সদর থানার এসআই (নিরস্ত্র) মোঃ আক্কেল আলী, শ্রেষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসার পঞ্চগড় সদর থানার এস আই (নিরস্ত্র)  মোঃ আব্দুল হানিফ ,শ্রেষ্ঠ সার্জেন্ট সদর ট্রাফিক মোঃ মোশারফ হোসেন,
শ্রেষ্ঠ এএসআই বোদা থানার (নিরস্ত্র) বিষ্টু চন্দ্র রায়।
কল্যাণ সভা শেষে পুলিশ  অফিসের সম্মেলন কক্ষে পঞ্চগড় ২০২৩ সালের নভেম্বর মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা  অনুষ্ঠিত হয়। সভায় অত্র জেলার নভেম্বর মাসের অপরাধ পরিস্থিতি, মুলতবি মামলা পর্যালোচনা, ননএফআইআর দাখিল সংক্রান্ত পর্যালোচনা, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলা সম্পর্কে আলোচনা, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি পর্যালোচনা, মাদক উদ্ধার সংক্রান্ত পর্যালোচনা, ডিএসবি, ডিবি, কোর্ট পুলিশের কার্যক্রম পর্যালোচনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিরুল্লা, সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) মোছাঃ রুনা লায়লা, সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102