

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সমমনা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এর উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা নবীগন্জ উপজেলায় ২০২৩ সালে নির্বাচিত জয়িতা নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে ৫ নারীকে সম্মানণা পুরস্কার প্রদান করা হয়।
নবীগঞ্জ জেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুশরাত ফেরদৌস এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ, উত্তম কুমার পাল হিমেল, রাকিল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, মহিলা আওয়ামীলীগ সভাপতি দিলারা হোসেন, মনিরুল ইসলাম দুলাল, মহিলা মেম্বার মরিয়ম বেগম, ফারজানা বেগম পারুল,শামসুন্নাহার প্রমূখ।
নবীগঞ্জ উপজেলায় ২০২৩ সালে নির্বাচিত জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ৫টি ক্যাটাগড়িতে ৫জন নারীকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, অর্থনৈতিক ভাবে সাবলম্বি নারী কাজল রানী দাশ, সমাজ উন্নয়নে অসামান্য ভুমিকা রাখার জন্য দিলারা হোসেন, সফল মা হিসাবে মোছাঃ আকুল বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে নারী শিমা সিদ্দিকা, নির্যাতনের বিধি শিখা মুছে ফেলে নতুন উদ্দ্যেমে উঠে দাড়ানো নারী পুতুল রানী দাশ।