

বাংলাদেশে নবনিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর)দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রদূতগণ একযোগে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকারী রাষ্ট্রদূত হলেন মিশরের রাষ্ট্রদূত ওমার মোহি এলদিন আহমেদ ফাহমি, হলি-সি ভ্যাটিকানের এপস্টলিক নানসি, পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ এহ্মাদ মারুফ ও কেভিন র্যান্ডাল এবং শ্রীলংকার রাষ্ট্রদূত ধর্মপালা বিরাক্কডি।
জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রদূতগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সিইও মাশুরা হোসেন রাষ্ট্রদূতদের এ সময় যাদুঘরের বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেন। যাদুঘর পরিদর্শন শেষে রাষ্ট্রদূতগণ পরিদর্শকের বইয়ে স্বাক্ষর করেন। এসময় জাদুঘরের পক্ষ থেকে রাষ্ট্রদুতদেরকে উপহার প্রদান করা হয়। সুত্রঃ বাসস