বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

অটোয়ারী সীমান্ত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার

অটোয়ারী সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার সীমান্ত  দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৪ কোটি টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বিস্কুট ও বিভিন্ন আকৃতির পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে  বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি (বিজিবি)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার সময় উপজেলার ধামোর ইউনিয়নের গিরাগাঁও সীমান্তের রমজান পাড়া এলাকার ৪১০ নং মেইন পিলার এলাকা থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৪ কেজি ৮৬ গ্রাম বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার সময় গিরাগাঁও বিওপিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান।
তিনি জানান, গিরাগাঁও বিওপির টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের সময় এক ব্যক্তিকে সীমান্তের একটি ধান ক্ষেতে খড় বাধতে দেখে টহল দল কাছে যায়। এসময় বিজিবিকে দেখে ওই ব্যক্তি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সে স্থান থেকে একটি ছোট কাপড়ের ব্যাগে বাঁধা অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
বিজিবি সিও লেফটেন্যান্ট কর্নেল যুবায়েদ হাসান সাংবাদিকদের জানান, গত কয়েকমাস আগে পঞ্চগড়ের অন্য সীমান্ত এলাকায় স্বর্ণের বার উদ্ধারের পর থেকে আমরা আরও তৎপর হয়ে উঠি। এর মাঝে আমাদের আওতায় সকল সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার আটোয়ারী উপজেলার সীমান্ত থেকে ৩ কোটি ৫১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ১৫ টি স্বর্ণের বিস্কুট ও ৫টি বিভিন্ন আকৃতির স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসময় স্বর্ণ বহনকারী ওই ব্যক্তিকে আটকের চেষ্টা করা হলে সে ভারতের অভ্যন্তরে চলে যায়। আমরা এ ঘটনায় তদন্ত অব্যাহত রেখেছি।  এ ঘটনায় আটোয়ারী থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102