

দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে ১১ জন প্রার্থীর ১২টি মনোনয়ন পত্রের মধ্যে ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র বাতিল করা হয়ছে। নির্বাচন কমিশনের দেয়া নির্ধারিত তথ্য পুরনে ত্রুটি থাকার কারনে এসব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাকী ৮ জন প্রার্থীর ৯টি মনোনয়ন পত্র বৈধ হওয়ায় আগামী ৭ জানুয়ারীর ভোট যুদ্ধে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
৩০ নভেম্বর সুনামগঞ্জ-৫ আসনে ১১ জন প্রার্থী সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিজ-নিজ মনোনয়ন পত্র দাখিল করেন প্রার্থীরা। রোববার যাচাই-বাচাই শেষে তথ্য পুরনে ত্রুটির থাকার কারণে প্রাথমিকভাবে জাতীয় পার্টি (জেপি)’র প্রার্থী এড. মনির উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী সাচ্চু বিশ্বাস ও কৃষক শ্রমিক জনতা লীগ প্রার্থী হাজী আব্দুল জলিলের মনোনয়ন পত্র বাতিল করা হয়। সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ-৫ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বর্তমান সংসদ সদস্য, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি বিএনএফ’র প্রার্থী আশরাফ হোসেন, জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী, জাতীয় পার্টির প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল, গণফোরাম এবং স্বতন্ত্র প্রার্থী প্রবাসী কমিউনিটি নেতা আইয়ূব করম আলী, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে আবু সালেহ ও ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি থেকে আজিজুল হক। প্রার্থী আইয়ূব করম আলী গণফোরম অথবা স্বতন্ত্র যেকোন একটি মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন গনফোরামের দলীয় মনোনয়ন ফরম বহাল রেখে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করেছে আইয়ুব করম আলীর।