বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও‌য়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পাকিস্তানী হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রোববার দিবসটি পালনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ ডাক বাংলোয় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্চলি প্রদান শেষে জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান। বিশেষ অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান বাবলু, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আওয়ামীলীগের  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102