শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন

করোনায় মৃত্যু ২৪৬ জনের আক্রান্ত ১৫ হাজার ৯৮৯জন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২২৬ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৯৮৯ জন। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় কোন জেলায় কতজনের মৃত্যু হয়েছে, তার সংখ্যা তুলে ধরা হয়েছে।

কোন বিভাগে কতজন

ঢাকা বিভাগ

ঢাকা মহানগরে ৩৬, ফরিদপুরে ২, গাজীপুরে ৬, গোপালগঞ্জে ১, কিশোরগঞ্জে ৫, মাদারীপুরে ০, মানিকগঞ্জে ৩, মুন্সীগঞ্জে ৬, নারায়ণগঞ্জ ২, নরসিংদীতে ৫, রাজবাড়ীতে ২, শরীয়তপুরে ৩ ও টাঙ্গাইলে ৫ জনের মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ জেলায় ৬, নেত্রকোনায় ২, জামালপুরে ০, শেরপুরে ২ জনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম জেলায় ১১, কক্সবাজার ৪, বান্দরবানে ০, রাঙ্গামাটি ১, খাগড়াছড়িতে ১, ফেনীতে ২, নোয়াখালীতে ২, লক্ষ্মীপুরে ৪, চাঁদপুর ৮, কুমিল্লা ১৯ ও  ব্রাহ্মণবাড়িয়ায় ১২ জনের মৃত্যু হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী ২, চাঁপাইনবাবগঞ্জে ০, নাটোরে ৫, নওগাঁয় ২, পাবনায় ১, সিরাজগঞ্জে ২, বগুড়ায় ১০ ও জয়পুরহাটে ০ জনের মৃত্যু হয়েছে।

রংপুর বিভাগ

রংপুরে ২, পঞ্চগড়ে ২, নীলফামারীতে ১, লালমনিরহাটে ১, কুড়িগ্রামে ০, ঠাকুরগাঁওয়ে ৩, দিনাজপুরে ২ ও গাইবান্ধায় ৩ জনের মৃত্যু হয়েছে। 

খুলনা বিভাগ

বাগেরহাটে ২, চুয়াডাঙ্গায় ১, যশোরে ৩, ঝিনাইদহে ৪, খুলনায় ৫, কুষ্টিয়ায় ৬, মাগুরায় ৩, মেহেরপুরে ৫, নড়াইলে ১ ও সাতক্ষীরায় ০ জনের মৃত্যু হয়েছে। 

বরিশাল বিভাগ

বরিশাল ৪, পটুয়াখালি ৩, ভোলা ৬, পিরোজপুরে ২, বরগুনায় ১ ও ঝালকাঠিতে ০ জনের মৃত্যু হয়েছে। 

সিলেট বিভাগ

সিলেটে ৭, সুনামগঞ্জে ১, হবিগঞ্জ ৩ ও মৌলভীবাজারে ৩ জনের মৃত্যু হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102