শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

পিটার হাসকে নিয়ে রাশিয়ার অভিযোগ- যা বলল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৩০১ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে গত বুধবার (২২ নভেম্বর) বাংলাদেশের রাজনীতিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের দৌড়ঝাঁপ নিয়ে কড়া সমালোচনা করে। গত সপ্তাহে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ছবি সম্বলিত একটি পোস্টে বলা হয়, ‌‘নির্বাচন স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে চাওয়ার আড়ালে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো।

ওই পোস্টে আরও বলা হয়, ‘অক্টোবরের শেষে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকারবিরোধী সমাবেশের পরিকল্পনা করতে বিরোধীদলের একজন সদস্যের সঙ্গে দেখা করেন। এ ধরনের কর্মকাণ্ড অভ্যন্তরীণ বিষয়ে স্থূল হস্তক্ষেপ।

রাশিয়ার এমন অভিযোগের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র। গতকাল শুক্রবার রাতে তিনি বলেন, বাংলাদেশের বিশেষ কোনো দলকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না। সব দলের সঙ্গেই যুক্তরাষ্ট্র যোগাযোগ করে ও করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ‘রাষ্ট্রদূত হাস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে রাশিয়ার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মারিয়া জাখারোভার অপব্যাখ্যার বিষয়ে অমরা অবগত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না। বাংলাদেশের কোনো দলকে যুক্তরাষ্ট্র অগ্রাধিকার দেয় না।

মুখপাত্র বলেন, শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন―বাংলাদেশিরা যা চায়, যুক্তরাষ্ট্রের প্রত্যাশাও তাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অভিন্ন লক্ষ্য পূরণে এবং বাংলাদেশিদের স্বার্থে একসঙ্গে কাজ করার আহ্বান জানাতে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং আগামীতেও রাখবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102