

গাজায় যুদ্ধবিরতি শুরু হবে আজ শুক্রবার সকাল ৭টা থেকে। কাতারের রাজধানী দোহায় সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ কথা নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।
এদিন বিকাল ৪টায় প্রথম ১৩ বন্দিকে মুক্তি দেয়া হবে।
মাজেদ আল-আনসারি বলেন, ‘যেসব জিম্মি একই পরিবারের, তাদের একই একসাথে রাখা হবে। অবশ্যই প্রতিদিন বেশ কিছু বেসামরিক নাগরিককে মুক্তি দেয়া হবে। চারদিনে মোট মুক্তি পাবে ৫০ জন।’
তিনি আরও বলেছেন, নিরাপত্তার কারণে গাজা থেকে বন্দিদের কোন পথে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে তিনি তথ্য প্রকাশ করতে পারবেন না। তিনি সাংবাদিকদের বলেন, এক্ষেত্রে আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা।
অ-ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে একটি প্রশ্নের উত্তরে, আল-আনসারী বলেন, জিম্মিদের অগ্রাধিকার দেয়ার মানদণ্ডটি সম্পূর্ণরূপে মানবিক ছিল এবং আমাদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব নারী ও শিশুদের ক্ষতির পথ থেকে সরিয়ে দেয়া।
নিউজ /এমএসএম