মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

হবিগঞ্জ জেলার

শায়েস্তাগঞ্জে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

এম এ আহমদ আজাদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও রশীদপুরের মধ্যবর্তীস্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।চট্টগ্রাম থেকে তেল নিয়ে ছেড়ে আসা সিলেগামী ট্রেন বুধবার (২২ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে বাহুবল উপজেলার রাতারগাঁও এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির জানান, সিলেটের উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটি রাতেরগাঁও এলাকায় পৌঁছালে দুইটি বগি লাইনচ্যুত হয়। ফলে সিলেট বিভাগের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, এ দুর্ঘটনার পর সিলেট থেকে ঢাকাগামী উপবন এবং সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন ট্রেন রাস্তায় আটকা পড়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102