বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দেবীগঞ্জে

শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতিমৃলক সভা অনুষ্ঠিত

দেবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন
দেবীগঞ্জ উপজেলায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে এক প্রস্তুতিমৃলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২২ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফুল আলমের সভাপতিত্বে প্রস্তুতিমুলক  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর মেয়র আবু বকর সিদ্দিক,  পঞ্চগড় জেলা আওয়ামীলীগ সহ সভাপতি আ স ম নুরুজ্জামান, দেবীগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার  মোঃ সলিমুল্লাহ , দেবীগঞ্জ থানার তদন্ত  ওসি রঞ্জু আহমেদ, দেবীগঞ্জ থানা মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী স্বদেশ চন্দ্র রায় প্রমুখ।
সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সহ  বিভিন্ন দপ্তরের দপ্তরগন মুক্তিযুদ্ধাগণ বক্তব্য রাখেন।এ সময় অনুষ্ঠানে উপজেলা আনসার ভিডিপি সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, বণিক সমিতি প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102