রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

অভিনেত্রী তানজিন তিশাকে ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

সাংবাদিকদের বিরুদ্ধে অভিনেত্রী তানজিন তিশার অপেশাদার আচরণ ও বক্তব্যের প্রতিবাদে রাজপথে এক হলেন সাংবাদিকরা। মঙ্গলবার বেলা আড়াইটায় রাজধানীর কাওরানবাজারের সার্ক ফোয়ারার সামনে জড়ো হন টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে নিয়োজিত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা। তারা সাংবাদিকদের বিরুদ্ধে তানজিন তিশার অপেশাদার আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান। সঙ্গে তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আগামী ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা।

সিনিয়র সাংবাদিক বুলবুল আহমেদ জয় বলেন, তানজিন তিশা ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব। পাশাপাশি তার বিরুদ্ধে পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।

Image not found

সিনিয়র সাংবাদিক তানভীর তারেক বলেন, আমি এ অভিনেত্রীর নাম ‍মুখে আনতে চাই না। তবে তার আচরণ খুবই অপেশাদার। তিনি সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি তো দিয়েছেনই আবার ডিবি অফিসে গিয়ে ভিত্তিহীন অভিযোগ করেছেন। এর তীব্র নিন্দা জানাই। আর তিনি যদি দুঃখ প্রকাশ না করেন তবে আমরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।

চ্যানেল টুয়েন্টি ফোরের সিনিয়র সাংবাদিক নাজমুল আনম রানা বলেন, চ্যানেল টুয়েন্টি ফোর একটি প্রথম সারির গণমাধ্যম। একজন সাংবাদিক কোনো তথ্য পেলে সেটি যাচাই-বাছাই করবে এবং সেই তথ্যের সত্যতা জানতে চাইবেন সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের কাছ থেকে। এটাই সাংবাদিকতার প্রথম সূত্র। তিশার যদি কোনো অভিযোগ থাকে, তবে সে আমাদের জানাতে পারত। কিন্তু সেটা না করে সে হুমকি ধমকি দিয়েছে। পাশাপাশি ডিবি অফিসে গিয়ে অভিযোগ করেছে।

তিনি আরও বলেন, আমাদের চ্যানেল তার বিরুদ্ধে মামলা করবে কিনা সেটা চ্যানেল কর্তৃপক্ষ বলবে। তবে আমি মনে করি তার এমন আচরণ অপেশাদার। সে যদি তার অপেশাদার আচরণের জন্য ক্ষমা প্রকাশ না করে তবে আমরা যে যার জায়গা থেকে সাংবাদিকরা তার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকব।

জানা গেছে, বিনোদন সাংবাদিকদের পক্ষ থেকে তানজিন তিশার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102