শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কন্যা সন্তানের বাবা হলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৯৭ এই পর্যন্ত দেখেছেন

কন্যা সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন লিটন নিজেই।

ফেসবুকে লিটন লেখেন, সকাল ৯.২৭ মিনিটে আমাদের ছোট রাজকন্যার আগমন হয়েছে। মা এবং শিশু সুস্থ আছে। আমাদের জন্য দোয়া করবেন।

স্ত্রীর পাশে থাকতে জাতীয় দলের আসন্ন সিরিজ থেকে ছুটি চেয়েছে লিটন। নিউজিল্যান্ডের সঙ্গে আগামী ২১ নভেম্বর থেকে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে সাকিব আল হাসান না থাকায় টেস্ট সিরিজে অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছিলেন লিটনই। এরপরই শোনা যায় তার ছুটি চাওয়ার কথা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102