রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার তেতুলিয়ায় আমের মুকুলের ঘ্রাণে মধুমাসের আগমনী বার্তা নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ও বাংলা ট্র্যাভেলসের ইফতার মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জে জাইকা প্রকল্পে খাল খননে অনিয়মের অভিযোগ

স্কুলে ভর্তির আবেদনের সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

আগামী বছর সারাদেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি স্কুলে অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর (বিকেল ৫টা) পর্যন্ত। বুধবার (১৫ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায় বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণিতে ২০২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির অনলাইনে আবেদন ফরম পূরণের সময়সীমা আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। অনলাইনে ফরম পূরণের পর আবেদনকারীরা ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা দিতে পারবেন। পূর্বের সময়সীমা অনুযায়ী, মঙ্গলবার (১৪ নভেম্বর) স্কুলে ভর্তির আবেদনের সময় শেষ হয়েছে। তবে এখন আবেদনের সময় আরও চারদিন বাড়ানো হলো।

এর আগে, গত ১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাউশি। গত ২৪ অক্টোবর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। এবার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102