বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

গাজায় মসজিদে ইসরায়েলের হামলা, নিহত ৫০

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ এই পর্যন্ত দেখেছেন

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদে ইসরায়েলের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই। বুধবার (১৫ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওয়াফা। খবর: আলজাজিরার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আল-সাবরাহ এলাকার একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছে। এতে এক শিশুর প্রাণ গেছে।

চলমান সংঘাতের সূত্রপাত গত ৭ অক্টোবর। ওই দিন ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর পরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।

গাজা উপত্যকায় এক মাসের বেশি সময় ধরে নির্বিচার হামলা চালানো হচ্ছে। হামলায় সাড়ে ১১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102