মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

নবীগঞ্জে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তির জরিমানা

এম,এ আহমদ আজাদ,নবীগঞ্জ
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জের দিনারপুর এলাকায় অবৈধভাবে এস্কেভেটর (ভেকু) দিয়ে পাহাড় কাটার দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার নেতৃত্বে উপজেলায় গজনাইপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ধারায় ২ ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয়েছে। নবীগঞ্জ উপজেলায় কিছু ব্যক্তি বেশ কিছুদিন ধরে রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন করছে। যার ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে এবং দিনারপুর এলাকায় ছোট ছোট টিলা কেটে সাবার করছে। গতকাল রাতে নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়ন এর দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এর সংশ্লিষ্ট ধারায় নজরুল ইসলাম, পিতা: বকুল মিয়া গ্রাম: পারকুল, ও মানিক মিয়া, পিতা- ছৈদ উল­া, গ্রাম:পিটুয়া, নামে ২ জন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাড়ির একটি টিম।

নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার(ভুমি) শাহীন দেলোয়ার বলেন, এস্কেভেটার (ভেকু) মেশিন দিয়ে অবৈধভাবে টিলা কাটা এবং মাটি বিক্রির দায়ে মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ অনুযায়ী ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রাখবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102