মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

গণভবন থেকে

আউশকান্দি স্কুল ও কলেজের নতুন ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২২০ এই পর্যন্ত দেখেছেন

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১১টার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে ৪র্থ তলা বিশিষ্ট নতুন একাডেমি ভবনের উদ্বোধন করেন। এতে প্রধাণমন্ত্রীর পক্ষে ফিতা কেটে ভবনের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ।

পরে অতিথিরা ভবনটি পরিদর্শন করেন এতে মোনাজাত করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার,আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: দিলাওর হোসেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, ম্যানেজিং কমিটির সদস্য হাজী সুহুল আমিন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দাতা সদস্য এম এ আহমদ আজাদ, আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান নোমান, অধ্যাপক ইকবাল বাহার তালুকদার সহ অধ্যাপক শাহীন আক্তার সহ অধ্যাপক ফাতেমা মোতাবেক সহ অধ্যাপক ফজলুল হক সহ প্রধান শিক্ষক আফরোজা বেগম, সহ অধ্যাপক শরীফুল ইসলাম ইউপি সদস্য সুজন মিয়া, দিলশাদ আহমদ, আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হক, অভিভাবক হাজী সানুর মিয়া, আব্দুর রহিম, সেকেল মিয়া, জলিল মিয়া, আব্দুল রকিব, আব্দুল জব্বার, নিখিল ধর, সাংবাদিক বুলবুল আহমেদ প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102