বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার মধ্যে

শ্রেষ্ঠ থানা হিসেবে শ্রীমঙ্গল নির্বাচিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে শ্রীমঙ্গল। জাহাঙ্গীর হোসেন সরদার অফিসার ইনচার্জ হিসেবে জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা স্বারক গ্রহণ করেন।

সোমবার (১৩ নভেম্বর)  মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম(বার) এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের অক্টোবর মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে শ্রীমঙ্গলকে নির্বাচিত করা হয়।

এই কৃতিত্ব অর্জন করায় সম্মাননা পুরস্কার গ্রহণ করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদর্শন কুমার রায়।

এছাড়াও কুলাউড়া থানার এসআই মো. সুজন তালুকদার জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হন। বড়লেখা থানার এএসআই আবু তালেব শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন।

বড়লেখা কোর্টের মো. ফখরুজ্জামান শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই পিযুষ দাস শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত ও কোর্টে সন্তোজনক কাজের জন্য সদর কোর্টের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল লতিফ তরফদারকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সন্তোষজনক পারফরমেন্সের জন্য কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী এবং কুলাউড়া থানাধীন ভাটেরা ক্যাম্পের এএসআই মো. বিল্লাল হোসেনকে পুরস্কৃত করা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ সারোআর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102